শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৯

শিরোনাম :

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

কুয়াকাটা খানাবাদ কলেজের প্রভাষক শহিদুল ইসলাম শাহিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।

বাকশিস বরিশালের আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, অধ্যক্ষ মাসুম বিল্লাহ, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শুক্রবার (৫ অক্টোবর) একদল সন্ত্রাসী শিক্ষক শহিদুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার স্ত্রী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকা শাহিনুরও আহত হন। বিষয়টি নিয়ে এরইমধ্যে মামলা হলেও এ ঘটনার সঙ্গে জড়িতরা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত নেতারা।

কর্মসূচি শেষে তারা পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net