মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
নির্বচন কমিশনের নির্দেশে নগরীর পোস্টার-ব্যানার ও বিলবোর্ড অপসারণ

নির্বচন কমিশনের নির্দেশে নগরীর পোস্টার-ব্যানার ও বিলবোর্ড অপসারণ

dynamic-sidebar

বরিশাল নগরীর আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে টাঙানো রঙিন পোস্টার, ব্যানার ও বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। রোববার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে এ অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগে থেকেই নগরজুড়ে বরিশাল-৫ (সদর) আসনের ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে বিলবোর্ড, রঙিন পোস্টার, ব্যানার ও নির্বাচনী প্রতীক নৌকা টাঙানো হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরও তা সরিয়ে নেয়া হয়নি। এসব অপসারণে নির্বাচন কমিশনের নির্দেশে ও সিটি কর্পোরেশনের সহায়তায় জেলা প্রশাসন এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তাকে সহায়তা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ও রাসেল ইকবাল।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে পোস্টার টাঙানো ও প্রচারণা চালানো বিধিবহির্ভূত। বিধি ভঙ্গ করে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে বিলবোর্ড, রঙিন পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙানো হয়েছিল। নির্বচন কমিশনের নির্দেশে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। নগরীর সদর রোড, বিএম কলেজ রোড, নথুল্লাবাদ, কাশিপুর সিঅ্যান্ডবি রোড, রূপাতলী, লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০টি বিলবোর্ড, অর্ধশতাধিক পোস্টার, ১০টি ব্যানার এবং ১০টি নির্বাচনী প্রতীক অপসারণ করা হয়।

প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত নিয়মিত এ অভিযান চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net