, ,

শিরোনাম :
আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের মুখপাত্র সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোজাম্মেল সাগর জানান, চতুর্থ বর্ষের ফরম পুরনে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন চার্জ ২ হাজার টাকা নির্ধারিত হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৯০৫ টাকা বেশি রাখা হচ্ছে।

ছাত্র সংসদের নামে ২শ টাকা নির্ধারন থাকলেও তা বাড়িয়ে ৪শ ৫০ টাকা করা হয়েছে। অথচ ছাত্র সংসদের কোন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এছাড়াও বিভিন্ন খাত দেখিয়ে মোট সাড়ে ৬ হাজার টাকা আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের দাবী ফরম পুরনে প্রতি বিভাগ থেকে ২ হাজার টাকা কমিয়ে রাখতে হবে। আর তাই সকালে আমরা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছি। পরে অধ্যক্ষ বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছি।

একই দাবীতে রোববার পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন ওই ছাত্র প্রতিনিধি। এ প্রসঙ্গে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বলেন, আমরা কোন বর্ষের সেশন চার্জ বৃদ্ধি করিনি। তবে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net