শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪

শিরোনাম :
নেছারাবাদে ইয়াবা ব্যবসায়ী মুন্না গ্রেফতার

নেছারাবাদে ইয়াবা ব্যবসায়ী মুন্না গ্রেফতার

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধিঃ নেছারাবাদে মুন্না (২৮) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১লা ডিসেম্বর) ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

নেছারাবাদ থানার এস আই জাকির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথকাঠী বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মুন্নার দেহ তল্লাশি করলে ৫২পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে মাদক আইনে মামলা দিয়ে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে।

মুন্না গার্মেন্স ব্যবসায়ার আড়ালে দীর্ঘ দিন যাবত মাদকের ব্যবসা করে আসছে বলে জানা যায়। মুন্না স্বরূপকাঠী পৌরসভার ৯নং ওয়ার্ডের মন্টু মেকারের ছেলে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net