বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালের ৪টি আসনে ৯ জনের মনোনয়ন বাতিল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে মোট নয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা।

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মো. মাসুদ পারভেজ (সোহেল রানা) ও শের-ই বাংলা একে ফজলুল হকের দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুও রয়েছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১ জন, বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৬ জন এবং বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১ জন ও বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই হয়।

সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল-১ আসনে জাকেরপার্টির প্রার্থী বাদশা মিয়া পৌর ফাঁকি দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎবিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

পাশাপাশি এ আসনে সমর্থক ভোটার তালিকায় মৃত ভোটার থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রুবিনা আক্তার ও এম মোয়াজ্জেম হোসেন, সমর্থক ভোটার তালিকায় থাকা ভোটারের তথ্য খুঁজে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ও স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুজ্জামান, সমর্থক ভোটার তালিকা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মিঞার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বরিশাল-৩ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুরুল ইসলাম এবং বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেনের মনোনয়নপত্রে ক্রমিক নম্বর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বরিশাল-২ আসনে বাদ পড়লেন চিত্রনায়ক সোহেল রানা
বরিশাল-২ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শের-ই-বাংলার নাতি ফাইয়াজুল হকেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার বরিশালের ৬টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে সর্বমোট নয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রোববার দিনভর বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে বরিশালের রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এসএম অজিয়র রহমান ৫২ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বাতিল এবং ৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদের মধ্যে ছয়জনই বরিশাল-২ আসনের প্রার্থী ছিলেন। তবে বরিশালের ৬টি আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সমর্থক ও ভোটারের অস্তিত্ব এবং স্বাক্ষর যথাযথ না হওয়াসহ মোট ১১ জনের মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ে।

ত্রুটি শোধরানোর জন্য তাদেরকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। ১১ জনের মধ্যে দুইজন তাদের মনোনয়নপত্রে ত্রুটি-বিচ্যুতি ঠিক করেন। এরপর নয়জনের মনোনয়নপত্রে ত্রুটি-বিচ্যুতি থাকায় সেগুলো বাতিল ঘোষণা করা হয়।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাকের পার্টির প্রার্থী মো. বাদশা মিয়ার ২০১৬-১৭ অর্থ বছরে গৌরনদী পৌরসভার ৮ হাজার ২৭৯ টাকার গৃহকর বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ৪ হাজার ১৪৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার মনোনয়নপত্র বাতিল করা হয়।

একই আসনে একজন সমর্থন ভোটার মৃত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, একই কারণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা রুবিনা আক্তার মীরা, সমর্থক ভোটারের তথ্য ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী শের-ই-বাংলার নাতি একে ফাইয়াজুল হক, সমর্থক ভোটার ভুয়া হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান এবং প্রয়োজনীয় সংখ্যক সমর্থক ভোটারের নাম-স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পাশাপাশি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে হলফনামা অসম্পূর্ণ হওয়ায় ঐক্য ন্যাপের মো. নুরুল ইসলাম মাস্টারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে বরিশাল-৪ এবং বরিশাল-৫ আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়নি। কিন্তু বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সমর্থক ভোটার ভুয়া হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা অজিয়র রহমান বলেন, বাছাইয়ে অবৈধ প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে ৩, ৪, ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে প্রার্থীরা আদালতেও যেতে পারবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net