সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬

শিরোনাম :
যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত

ইভটিজিং বিরোধী অভিযান: আটক-২

dynamic-sidebar

খোকন হাওলাদারঃ বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ কগনিশনের উদ্যোগে ইভটিজিং বিরোধী অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এবছরের মে মাসে প্রতিটি বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন ও জরিপ কার্যক্রম পরিচালনা শুরু করে ইয়ুথ কগনিশন, ইভটিজিংয়ের শিকার হলে কি করণীয় তা জানানো হয় ছাত্রীদের এবং যেসমস্ত স্থানে স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হতো, সেসব স্থানের নাম উল্লেখ করা হয় উক্ত জরিপে, পরে তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে জমা দেওয়া হয়।

পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আমতলার মোড় এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকা ও স্বাধীনতা পার্কে ওসি কোতোয়ালি মডেল থানা এ অভিজান পরিচালনা করে এবং ইয়ুথ কগনিশনের সদস্যরাও এসময় উপস্তিত ছিলেন।

এসময় উক্ত বালিকা বিদ্যালয় এলাকা থেকে দুই বখাটে যুবককে মোটরসাইকেল সহ আটক করা হয়, এছাড়াও স্বাধীনতা পার্কে স্কুল ফাকি দিয়ে স্কুল ড্রেস পরিহিত প্রেমিক – প্রেমিকা জুটিদেরও জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যত এমন কাজ না করার কথা বলে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net