সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬

শিরোনাম :
যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচনকালীন সময়ে বরিশালের দায়িত্বে ছাত্রলীগের জয়-রিয়াদ

নির্বাচনকালীন সময়ে বরিশালের দায়িত্বে ছাত্রলীগের জয়-রিয়াদ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘বিভাগীয় নির্বাচনী ও সমন্বয় কমিটি’ গঠন করেছে ছাত্রলীগ। দেশের ৮টি বিভাগে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করার জন্য ছাত্রলীগের ১৬নেতাকে এই কমিটিতে রাখা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চোধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটিতে রংপুর বিভাগে প্রদীপ চৌধুরী ও আল-মামুন; রাজশাহী বিভাগে তন্ময় আহমেদ অভি ও আহসান হাবিব, খুলনা বিভাগে শওকুতুজ্জামান সৈকত ও লেখক ভর্টাচার্য, বরিশাল বিভাগে আল নাহিয়ান খান জয় ও ইয়াজ আল রিয়াদ, ময়মনসিংহ বিভাগে সোহান খান ও শামস ই নোমান, ঢাকা বিভাগে তানজিল ভূইয়া তানভীর ও আরেফিন সিদ্দিকী সুজন, সিলেট বিভাগে জহির খান ও খায়ের চৌধুরী এবং চট্টগ্রামে সাজ্জাদ হোসেন ও সাদ বিন কাদের (সাদী) দায়িত্ব পালন করবেন।

কমিটির বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জানান, ‘তাদের নির্বাচনকালীন সমন্বয় কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। স্ব-স্ব বিভাগে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের (আওয়ামী লীগ) বিজয় নিশ্চিতের জন্য তারা কাজ করবেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net