বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮

শিরোনাম :
বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
‘হাজবেন্ড অব দ্য মিলেনিয়াম’ খেতাব চান রণবীর

‘হাজবেন্ড অব দ্য মিলেনিয়াম’ খেতাব চান রণবীর

dynamic-sidebar

মুসফিরাহ হাবীব: বলিউড তারকাদের মধ্যে অনেকটাই হাসিখুশী, প্রাণোচ্ছল এক যুবক রণবীর সিং। ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই উদ্ভট কিছু কাজ করে বসেন তিনি। হাসিয়ে ছাড়েন সবাইকে। আর তাই ভক্তরাও তাকে দারুণ পছন্দ করে।

এতদিন নাকি ‘বয়ফ্রেন্ড অফ দ্য মিলেনিয়াম’ বলা হত তাকে। রণবীর নিজেই জানিয়েছেন সেকথা। তবে দীপিকা পাড়ুকোনকে বিয়ের পর আর ওই খেতাবে মন নেই রণবীরের। এবার ‘হাজবেন্ড অব দ্য মিলেনিয়াম’ অর্থাৎ, হাজার বছরের সেরা স্বামী হতে চান চিনি।

নতুন ছবি ‘সিম্বা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই রণবীর জানিয়েছেন তার এমন আকাঙ্খার কথা। বলেছেন, হাজার বছরের সেরা প্রেমিক তকমা পাওয়ার পর এবার স্বামী হিসেবেও তিনি এক নম্বর হতে চান।

দীপিকাকে প্রতিটি পদক্ষেপেই সমর্থন করেছেন রণবীর সিং। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার পুরোনো প্রেম নিয়েও মাথা ঘামাননি। ২০১২ সালে দীপিকার সঙ্গে দেখা হওয়ার ৬ মাসের মধ্যেই তিনি বুঝে নিয়েছিলেন তার জন্য এ মেয়েই প্রকৃত পাত্রী। শেষ পর্যন্ত বিয়েও করেন। পছন্দের মানুষকে পাওয়ার পর এখন তার লক্ষ্যও পাল্টেছে। আর সেকারণেই এখন সেরা স্বামী হওয়ার পথে হাঁটছেন বলে জানান রণবীর সিং।

তার অভিনীত সিম্বা ছবি মুক্তি পাচ্ছে ২৮ তারিখ। এ ছবির ট্রেলার দেখে দীপিকার প্রতিক্রিয়া কেমন ছিল সেকথাও অনুষ্ঠানে জানিয়েছেন রণবীর। বলেছেন, ছবির ট্রেলার দেখে দীপিকা বলেছেন, “তাকে হট লাগছে।” রণবীরের কথায়, দীপিকা কোনোকিছুতেই নিজের মতামত বিশেষ দেন না। কিন্তু ট্রেলার চলার সময় রণবীরের দিকে তাকিয়ে তার মন্তব্য ছিল, “হট লাগ রাহা হ্যায়।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net