শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৬

শিরোনাম :

নলছিটি থেকে ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল কর্তৃক ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়।

অদ্য ০৬/১২/২০১৮খ্রিঃ তারিখ জনাব মোঃ জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এর নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন রায়াপুর গ্রামের মোঃ নুর ইসলাম এর বাড়ির দক্ষিন পার্শ্বে বরিশাল ঝালকাঠি মহাসড়কের পাকা রাস্তার উপর হতে আসামী সুমন মল্লিক(২৫) পিতা মৃত-সুন্দর মল্লিককে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার দায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিল এর ৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামী’কে উদ্ধারকৃত আলামতসহ নলছিটি থানায় সোপর্দ করা হয়। যাহার মামলা নং-০৩।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net