শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৭

শিরোনাম :
আইপিএল নিলাম শুরু,চমক দিতে পারে বেশ কিছু অচেনা মুখ

আইপিএল নিলাম শুরু,চমক দিতে পারে বেশ কিছু অচেনা মুখ

dynamic-sidebar

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান শুরু হবে এখনই। বিকাল তিনটায় জয়পুরে ৩৫১ ক্রিকেটারের জন্য নিলাম অনুষ্ঠান বসবে। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে নিলামে নাম রয়েছে দুজনের। তাছাড়া সাকিবকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর নিলামে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।আইপিএলের নিলামে চেনা মুখ ছাড়িয়ে চমক দিতে পারে বেশ কিছু অচেনা মুখ। আইপিএলে না খেললেও বিশ্বের নানা প্রান্তের শর্ট ফরম্যাটের ক্রিকেটের তারকা তারা। ফলে এ বারের নিলামে তারাই হয়ে উঠতে পারেন ডার্ক হর্স।এ বারের আইপিএলের নিলামে বেশির ভাগ দলেরই নজরে রয়েছেন বরুণ চক্রবর্তী।

তামিলনাড়– প্রিমিয়ার লিগ (টিএনপিএল)-এ বহু ব্যাটসম্যানই এই স্পিনারের বলে খাবি খেয়েছেন। ২০১৮-য় মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর বরুণের ইকনমি রেট ছিল ৪০ ওভারে ৪.৭।তার বেস প্রাইস ২০ লক্ষ টাকা।আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় মেরে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন হজরতুল্লাহ ঝাজাই। চলতি বছরের অক্টোবরে ওই নজির গড়ার পথে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও (১২ বলে) ছুঁয়ে ফেলেন কাবুল জয়োনের এই বাঁ হাতি ওপেনার। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ২০ বছরের জাজাই আরও চমক দিতে পারেন এই নিলামে।সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন হার্ডাস ভিয়ুন। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের গতিতে ধরাশায়ী হয়েছিলেন ১৮ জন ব্যাটসম্যান।

প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপের দলে তাকে দেখা না গেলেও আইপিএলে চমক দিতে পারেন হার্ডাস।দক্ষিণ আফ্রিকার এমজানসি সুপার লিগে স্টার ছিলেন রিজা হেনড্রিকস। কেরিয়ারের শুরুতে তেমন সফল না হলেও ২০১৮-তে এই টপ অর্ডার ব্যাটসম্যানের স্কিলে মুগ্ধ হয়েছেন অনেকেই। ডেথ ওভারেও তার ফিনিশার হিসাবেও কামাল করেছেন রিজা। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস থাকায় অনেক দলের নজরেই রয়েছেন এই হার্ড হিটার।২০১৮-র ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন খেরি পিয়ের। মূলত এই বাঁ-হাতি স্পিনারের পারফরম্যান্সে ভর করেই ত্রিনবাঙ্গো নাইট রাইডার্স টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায়। শিমরন হেটমায়ারের মতোই এ বারের আইপিএল নিলামে জ্বলে উঠতে পারেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net