, ,

শিরোনাম :
একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০
বরিশালে নৌকার নির্বাচনী কার্যালয়ে অাগুন: বিএনপি-জামায়াতের ৫৫নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে নৌকার নির্বাচনী কার্যালয়ে অাগুন: বিএনপি-জামায়াতের ৫৫নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল সদর ৫ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-বিএনপির ৫৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।এই মামলাটির বাদী বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন। এতে কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল ইসলামসহ নামধারী আসামি করা হয়েছে ৩০ জনকে। এছাড়া আরও ২৫ জনকে অজ্ঞাত আসািমি দেখানো হয়েছে।বরিশাল বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে- অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কিন্তু শুক্রবার রাত সোয়া ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ওসি আব্দুর রহমান মুকুল জানান- বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামের নেতৃত্বে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সিটি কর্পোরেশনের উত্তর পশ্চিমপ্রাপ্ত গণপাড়া আবেদ শাহ মাজার এলাকায় নৌকা প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়। এতে ক্যাম্পের বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সকলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net