রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯

শিরোনাম :
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ: গ্রেফতার-১

বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ: গ্রেফতার-১

dynamic-sidebar

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়ন ও বাবুগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ২৭ জনকে নামধারী আসামী করা হয়েছে। পাশাপাশি আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এরই মধ্যে মামলার নামধারী আসামীদের মধ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাশিপুরের আবেদ শাহ মাজার সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটনো হয়। এতে ক্যাম্পটিতে থাকা বেশ কিছু চেয়ার টেবিল সহ অন্যান্য অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তখন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হলে হলে বাবুগঞ্জ উপজেলার গজালিয়া নামক এলাকা থেকে এজাহার নামীয় আসামী অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য একটি মামলা সজল নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net