বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১

শিরোনাম :

বরগুনায় জীর্ণ ঘরেই অঙ্গার হলেন ময়নার মা

dynamic-sidebar

বরগুনায় মোমবাতি থেকে ঘরে আগুন লেগে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনার টাউনহল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধা স্বামীর সঙ্গে জরাজীর্ণ ওই ঘরে বসবাস করতেন। স্থানীয়দের কাছে তিনি ময়নার মা নামে পরিচিত।

নিহতের স্বামী মো. আবদুর রহমান মোল্লা (৭০) বলেন, সন্ধ্যার পর মোম জ্বালিয়ে জীর্ণ ওই ঘরে বসেছিলেন তারা দু’জন। মোম থেকে হঠাৎ মশারিতে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও ময়নার মা আর বের হতে পারেনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে ধসে পড়া ঘরের ভেতরে খোঁজাখুঁজি মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের বরগুনার উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে ওই বৃদ্ধার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net