, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
তরুণরাই পারে পরিবর্তনের জোয়ার তুলতে: মুফতী ফয়জুল করিম

তরুণরাই পারে পরিবর্তনের জোয়ার তুলতে: মুফতী ফয়জুল করিম

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, জাতি নিয়ে তরুণ ভোটাররা ভাবেন। তারা বিশ্বের সব খবরা-খবর রাখেন। তারাই পারেন পরিবর্তনের জোয়ার তুলতে। আশা করি এই তরুণ ও নতুন ভোটাররাই তাদের প্রথম ভোট ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখায় দেবে, ইনশাল্লাহ।রোববার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, পৃথিবীর অন্যান্য দেশে উন্নয়নের ধরণ ও প্রকৃতি সম্পর্কে তরুণরা জ্ঞাত। তাই তারা উন্নয়নের লেভেল দেখে কারও ধোঁকায় পতিত না হয়ে পরিবর্তনের অঙ্গীকারে হাতপাখা বেছে নেবে।বরিশাল সদর আসনের প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাটের অবস্থা নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, হাতপাখা বিজয়ী হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যথাযথ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ।এ সময় ইসলামী আন্দোলন নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, দলের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net