মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২

শিরোনাম :
গৌরনদীতে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী
জনগণ স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চায়না : জেবুন্নছা আফরোজ

জনগণ স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চায়না : জেবুন্নছা আফরোজ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক। এ দেশের সকল উন্নয়নে এই আওয়ামী লীগের নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সোমবার বরিশালের চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভায় এ আহ্বান জানান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নয়নেরর ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিমকে জয়যুক্ত করার অনুরোধ জানান।তিনি বলেন, বিগত দিনে এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।গনসংযোগকালে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পৌছে গেছে। কাচাঁ রাস্তা পাকাঁ হয়েছে। গ্রামে গ্রামে এখন সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে শহর যেমন সুযোগ সুবিধা পায়, গ্রামেও সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ আর নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এজন্য আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে বেগবান করতে হবে।তিনি বলেন, জনগণ এখন আর স্বাধীনতা বিরোধী, খুনি ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায়না।শেখ হাসিনা ক্ষমতায় না এলে বরিশাল অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net