বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩

শিরোনাম :
বরিশালে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

বরিশাল: বরিশালের রুপাতলী এলাকায় অভিযানে চালিয়ে  ইয়াবা সহ মো. আহসানুল হক মানিক নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আহসানুল হক বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী আদর্শ সড়কের মৃত জিয়াউদ্দিন আহম্মেদের ছেলে।
বৃহস্পতিবার  দিবাগত রাতে ওই এলাকার উকিল বাড়ি সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আহসানুল হককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে নগরের কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net