, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

ড. কামাল একটা পাগল : ভোলায় বাণিজ্যমন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল কথায় কথায় মেজাজ দেখান। বাংলাদেশের জঙ্গি দমনে যারা জীবন দিয়ে কাজ করে যাচ্ছেন সেই পুলিশ বাহিনীকে বলে জানোয়ার। আর সাংবাদিকদের বলে খামোশ। ড. কামাল একটা পাগল। তিনি পাগল হয়ে গেছেন।বুধবার বিকেলে ভোলা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলী আজমের নির্বাচনী পথসভায় বোরহানউদ্দিন উপজেলার হাসপাতাল সড়কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল নীতিহীন মানুষ। তার কোনো আদর্শ নেই। দল ত্যাগ করে হাত মিলিয়েছেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, করেছেন ঐক্যফ্রন্ট। বিএনপির এখন কোনো নেতা নেই তাই ড. কামাল হোসেনকে ভাড়া করেছে তারা। ড. কামাল তাদের ভাড়াটিয়া নেতা।বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম হায়দারের সভাপতিত্বে তোফায়েল আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়, আর বিএনপি আসলে অত্যাচার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকেন তাহলে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল ও বাণিজ্যমন্ত্রীর মেয়ে মুন্নি আক্তার প্রমুখ।এতে উপস্থিত ছিলেন- দৌলতখান উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম খান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ও বোরহানউদ্দিন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. রাছেল মিয়া।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net