, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
নৌকা বিজয়ী হলে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হবে: হাসানাত আবদুল্লাহ

নৌকা বিজয়ী হলে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হবে: হাসানাত আবদুল্লাহ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকটি বিজয় ছিনিয়ে আনবেন। নৌকা মার্কা বিজয়ী হলে আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে পদ্মা সেতুসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।২০০১ সালের মতো রামশীল যেতে চাইলে আরেকবার বিএনপি-জামায়াতকে ভোট দিন। মঙ্গলবার সকালে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মহাজোট প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন।আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়ার সভাপতিত্বে নির্বাচনী উঠোন বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজুল খান, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহাম্মেদ, আগৈলঝাড়া আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক মিয়া (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা সিরাজুল হক মিয়া, এসএম তাজুল ইসলাম, কাদের সরদার, মোজাম্মেল হক হাওলাদার, সিরাজুল হক সরদার, সবুজ মৃধা প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net