, ,

শিরোনাম :
বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি
বরিশাল মহানগর বিএনপির সম্পাদক জিয়াসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল মহানগর বিএনপির সম্পাদক জিয়াসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ২৫ ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদারসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটিতে ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।বুধবার রাতে মামলাটি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় নথিভুক্ত হলেও আলোচনায় এসেছে শুক্রবার (২৮ ডিসেম্বর)। মামলাটির বাদী হামলার শিকার বরিশাল মহানগর ২৫ নম্বর ওয়ার্ড আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াদুদুর রহহমান সোহেল মোল্লা।মামলার বাদী এজাহারে বলেছেন- গত ২৪ ডিসেম্বর রাতে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের উকিল বাড়ি সড়ক এলাকার বাসা থেকে বেরিয়ে আ’লীগের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্প রুপাতলীতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে যু্বদল নেতা কাওসার মোল্লা ২৫ থেকে ৩০ জনের একটি দল নিয়ে তার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে চারদিক থেকে ঘিরে রেখে বিগতদিনে দাবি করা চাঁদার টাকা ফের দাবি করেন। তখন টাকা দিতে অপরগতা স্বীকার করলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে সোহেল মোল্লাকে মারধর করে। এলোপাতাড়ি মারধরে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।অভিযোগে আরও বলা হয়েছে- হামলাকারীরা সোহেল মোল্লার কাছে থাকা ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার পরে হুমকি দিয়ে বলেন ৩০ ডিসেম্বরের পরে বিএনপি ক্ষমতায় আসলে তাকে খুন করা হবে।’বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- মামলাটিতে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। কিন্তু ঘটনার পরে সকলে গাঢাকা দেওয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net