বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২

শিরোনাম :

ভোলায় ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনা: আটক-১

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিনের সঙ্গে ফোনে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বাবুল বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল।শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলার ফরাজি বাজার নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার কাজিরাবাদ এলাকার কালু বিশ্বাসের ছেলে।পরে ভোলা র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি সোহেব আহমেদ জানান, বাবুল বিশ্বাসই ওই ব্যক্তি যার সঙ্গে সম্প্রতি মেজর (অব.) হাফিজ উদ্দিনের ফোনে নাশকতার পরিকল্পনার কথোপকথন ফাঁস হয়।নির্বাচনী মাঠে ভোটের পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব তৎপর রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, বাবুল ভোটকেন্দ্র বা এর আশেপাশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net