বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯

শিরোনাম :

ভোলায় মাদক সহ আটক-৬

dynamic-sidebar

ভোলা বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে মাদক সহ ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১টার দিকে পক্ষিয়া ইউনিয়নের নবাব মিয়ার বাজার এলাকা থেকে রাজিব চৌধুরী’র বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আ: রব (৩৫), মোসলেউদ্দিন (৩০), জসিম পাটোয়ারী (৩৫), আরাফাত রহমান রাজিব চৌধুরী (৩৩), কাজল (৩৫), হারুন (বাচ্চু) পন্ডিত (৪০)। তারা সবাই পক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা।

মাদক সেবনকালে তাদেরকে রাজিব চৌধুরী বাসা থেকে ১০ গ্রাম গাঁজা ও ৬ পিচ ইয়াবা সহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আর বেশ কিছু মাদক সরিয়ে ফেলেন বলে পুলিশ জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ অসিম কুমার সিকদার ঘটনার সত্ব্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ৬জনকে আটক করে মাদক মামলায় ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net