, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

মদের চেয়ে দুধ বেশি ক্ষতিকর!

dynamic-sidebar

মদের চেয়ে দুধ বেশি ক্ষতিকর!

মদের চেয়ে দুধ বেশি ক্ষতিকর, কথাটা শুনেই অনেকের কাছে অবাক করার কথা মনে হতে পারে। কিন্তু এটিই নাকি বাস্তব, তাও আবার গবেষণার ফল!
মদের চেয়ে গরুর দুধ বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন এক মার্কিন বিশেষজ্ঞ।

কারিন মিশেল নামের যুক্তরাষ্ট্রের ওই পুষ্টি বিজ্ঞানীর দাবি, গরুর দুধ মোটেই মানুষের জন্য যথাযথ নয়। তার ওই মন্তব্যের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

এমন দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওই বিশেষজ্ঞ বলছেন, গরুকে কৃত্রিম রাসায়নিক এমনভাবে প্রয়োগ করা হয় যাতে তারা দুধ প্রদান করতে সক্ষম থাকে। এই কৃত্রিম রাসায়নিকগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এমনকি, ক্যান্সারের মতো মারণ রোগের সম্ভাবনাও থেকে যায়। তাই গরুর দুধের বদলে সয়া মিল্ক বা আমন্ড মিল্ক খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

ওই প্রতিবেদনের আরো দাবি, মদ্যপান বিভিন্ন রোগের উৎস হতে পারে। কিন্তু সামান্য পরিমাণ মদ্যপান করলে নাকি ধমনী পরিষ্কার থাকে। আবার কোলেস্টেরলের রোগীদের জন্য অ্যালকোহলের থেকেও গরুর দুধ বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন কারিন। ওজন বা মেদও বাড়াতে মদ্যপানের থেকে বেশি সক্ষম গরুর দুধ।

তার এমন দাবির পক্ষে কিংবা বিপক্ষে অন্য কোনো বিশেষজ্ঞ এখনও মত দেননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net