, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
আ.লীগের সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি ১৩৮৩

আ.লীগের সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি ১৩৮৩

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তিন দিনে এক হাজার৩৮৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ তৃতীয় দিন বিক্রি হয় ৩২৬টি ফরম, এর আগের দুই দিনে বিক্রি হয় এক হাজার ৫৭টি।

আগামীকাল শুক্রবার ফরম বিক্রি ও জমার কার্যক্রম শেষ হবে। আজ সন্ধ্যা পর্যন্ত সাত শতাধিক ফরম জমা পড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফরম বিক্রি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। শুক্রবার দিনও সকাল ১০টা থেকে ফরম বিক্রি শুরু হবে বলে জানান আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার থেকে ফরম বিক্রি শুরু হয়।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট একটি, ওয়ার্কার্স পার্টি একটি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারেন।
রাজনীতির খবর

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net