বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম :

বরিশালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

dynamic-sidebar

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে।

শনিবার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন ও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা।

জেলার ১০টি উপজেলার ১০টি এবং মহানগরীর একটি সহ ১১টি দল দেশীয় ৩৯টি ইভেন্টের খেলায় অংশগ্রহণ করছে। আগামী ২৬ জানুয়ারি এই প্রতিযোগীতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net