, ,

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়
বুধবার বরিশালে ‍আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বুধবার বরিশালে ‍আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

dynamic-sidebar

বরিশাল (সদর) ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন আগামী বুধবার।

প্রতিমন্ত্রীর দুদিনের সফরে কোন রাজনৈতিক কর্মসূচী রাখা হয়নি। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি। ব্যক্তিগত সহকারী মোস্তাফিজ রানা ২৩ ও ২৪ জানুয়ারী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বরিশাল সফরের তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজ রানা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ২৩ জানুয়ারী বিকাল আড়াইটায় আকাশপথে বরিশাল বিমান বন্দরে পৌছবেন। স্থানীয় দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে মন্ত্রী কোন গণসংর্ধনা নেবেন না। তিনি কয়েকটি নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ২৪ জানুয়ারি বরিশাল ত্যাগ করবেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, প্রতিমন্ত্রী ২৪ জানুয়ারী সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের কীর্তণখোলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের কর্মসূচী রেখেছে স্থানীয় পাউবো। এদিকে সদর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রীর প্রথম নির্বাচনী এলাকা সফরের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সফর কর্মসূচী সম্পর্কে তিনি কিছু জানেন না।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রী কোন সংবর্ধনা নেবেন না। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মন্ত্রীকে সংবর্ধিত করবেন।

উল্লেখ্য, এরশাদর শাসনমালের পর এই প্রথম বরিশাল সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী পদে আসীন হলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনী কর্ণেল জাহিদ ফারুক জয়ী হওয়ার পর শপথ গ্রহনের আগে ঢাকায় যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net