বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪

শিরোনাম :
বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারী সেই আ’লীগ নেতার আত্মসমর্পণ

বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারী সেই আ’লীগ নেতার আত্মসমর্পণ

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার পতাং এলাকায় টানানো তোরণে বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারী এক আওয়ামী লীগ নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

এছাড়াও ওই নেতার বিরুদ্ধে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা হয়েছেন। আত্মসমর্পণকারী ওই নেতা হলেন- মাশরুর আলম নাসির মিয়া। সে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিল।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা হায়দার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আ’লীগ নেতা নাসির থানায় এসে আত্মসমর্পণ করেছে। তাকে এ ঘটনায় করা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন- এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আ’লীগ নেতা লিটনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত হয় পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি এবং উদ্বোধক ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এ জন্য পতাং মোড়ে আওয়ামী লীগ নেতা মাশরুর আলম নাসির মিয়া তোরণ নির্মাণ করেন। তোরণে বঙ্গবন্ধুর ছবি ছোট এবং সকলের নীচে দেয়া হয়। ওই তোরণটি প্রতিমন্ত্রী ও মেয়র দেখে ক্ষুব্ধ হন এবং নাসিরকে গ্রেফতারের নির্দেশ দেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net