আজ ২৮ জানুয়ারি সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমান মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি বৃন্দ। অতিথিরা ফেস্টুন উড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর সেই জাতিকে মেরুদন্ড শক্ত করে দাঁড়িয়ে থাকতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছি বিশ্বের বুকে। পরে স্কুলের ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply