বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮

শিরোনাম :

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

dynamic-sidebar

‘মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। এ মৌসুমে শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই। অথচ আজ সোমবার মাঘ মাসের ১৫ তারিখ।

তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই শৈত্যপ্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শৈত্যপ্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্যপ্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্যপ্রবাহের পর আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net