শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩

শিরোনাম :
মুলাদীতে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা

মুলাদীতে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা

dynamic-sidebar

মুলাদীতে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় জনপ্রতিনিধি ও স্থানীয়দের অংশগ্রহণে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্তি পুলিশ সুপার নাইমুল ইসলাম নাইম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামীম হোসেন খান, সাবেক ইউপি সদস্য আঃ মালেক হাওলাদার, স্থানীয় মোতাহার হোসেন প্যাদা, মাস্টার আলহাজ¦ হযরত আলী, আঃ রব বেপারী, কামাল হোসেন সরদার প্রমুখ। সভায় ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম বলেন পুলিশ এখন জনগণের সেবক। সাধারণ মানুষকে সেবা পেতে এখন আর হয়রানির শিকার হতে হয়না। জনগণ সহযোগীতা করলে অপরাধ দমনে পুলিশ আরও সফল হবে। তাই তিনি সাধারণ মানুষকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম কাজিরচরের চরকমিশনার এলাকার একটি বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে পক্ষ-বিপক্ষের মধ্যে বিদ্যমান বির্তকের বিষয়ে তদন্ত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিরোধীয় জমির ধান কাটার বিষয়ে তদন্তের সময়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশণা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net