, ,

শিরোনাম :
বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান
ওসি’র বক্তব্যে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞা শিক্ষার্থীদের

ওসি’র বক্তব্যে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞা শিক্ষার্থীদের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ “আমরা কখনো মাদক সেবন করবো না, জঙ্গীবাদে সমর্থন করবো না, বাল্যবিবাহ ও যৌতুক দিব না বা নিব না” বলে হাত তুলে অঙ্গীকার করেছেন ছাত্র/ছাত্রীরা। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আজ বুধবার এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে বেলা ১১টায় রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় এমন ওয়াদা করেন ছাত্র/ছাত্রীরা।

সূত্র জানায়, বিএমপি এয়ারপোর্ট থানার আয়োজনে প্রায় দুই ঘন্টাব্যাপী আলোচনা সভায় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে থানার অফিসার ইনচার্জ আবদুর রহমান মুকুল ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী গঠনমূলক বক্তব্য রাখেন। অফিসার ইনচার্জ আব্দুল রহমান মুকুল পুলিশের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সরাসরি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। এ সময় তিনি উপস্থিত ছাত্র/ছাত্রীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

ওসি’র মূল্যবান ও গঠনমূলক বক্তব্য শোনার পর ছাত্র-ছাত্রীদের মধ্য পুলিশ সম্পর্কে বিরুপ ধারনার অবসান ঘটেছে বলে জানিয়েছেন ছাত্র/ছাত্রীরা। এর পরপরই ছাত্র-ছাত্রীরা হাত তুলে করে কখনো মাদক সেবন করবে না, জঙ্গীবাদে সমর্থন করবে না, বাল্যবিবাহ ও যৌতুক দিবে না বা নিবেও না বলে প্রতিজ্ঞা করেন।

আলোচনা সভায় থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস সহ অন্যান্য অফিসারবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net