, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশালে সাইফুরস সহ ৫ কোচিং সেন্টারে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ কোচিং সেন্টার বন্ধে আকস্মিক ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৫টি কোচিং সেন্টারকে নগদ অর্থ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) দুপুরে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা সহায়তা করেন।
আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরণের কোচিং সেন্টার বন্ধে সরকারী নির্দেশনা থাকলেও বরিশালে কিছু অসাধু কোচিং সেন্টার তাদের নিয়মিত কোচিং বহাল রাখেন। ফলে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে আকস্মিক অভিযান চালায় বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। নগরীর গোড়াচাঁদ রোড, বিএম কলেজ রোড, বৈদ্য পাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেশিরভাগ কোচিং সেন্টারকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও ৫টি কোচিং সেন্টারে কোচিং কার্যক্রম চালু রয়েছে বলে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রমানিত হয়। কয়েকটি কোচিং সেন্টার বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভিতরে পাঠদান কার্যক্রম চালালেও ভ্রাম্যমান আদালত কৌশলে তা ধরে ফেলেন। পরে গোড়াচাঁদ দাস রোড এলাকায় ইডেন গার্লস একাডেমীর মোঃ তানজিল খান, বিএম কলেজ রোড এলাকার সাইফুরস কোচিং এর হারুন অর রশিদ, বৈদ্যপাড়া এলাকার নলেজ একাডেমীর মাহফুজুর রহমান, অনির্বান কোচিং এর অঞ্জন বনিক, বিসিএস একাডেমীর মোঃ মিন্টু এর প্রত্যেককে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কয়েকটি কোচিং সেন্টার এর অফিস খোলা অবস্থায় দেখলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বন্ধ করে দেন। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চোধুরী। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net