বরিশাল সদর উপজেলা নির্বাচন-২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয়
মনোনায়ন পেতে ইতিমধ্যে আবেদন ফরম ক্রয় করেছেন বেশ কয়েকজন নেতা। এর মধ্যে
রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা আওয়ামী লীগ
নেতা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন,
ভিপি আনোয়ার হোসেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ক্রয় করেছেন অসংখ্য
নেতাকর্মী। এর মধ্যে উল্লেখযোগ্য বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি
ইতালি শহীদ।
গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চেয়েছিলেন। এবারও
নির্বাচনে একাধিক প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহন করার মধ্যে তিনিও
ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনায়ন প্রত্যাশী। ভাইস চেয়ারম্যান পদে অসংখ্য নেতারা
অংশগ্রহন করে থাকলেও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আলোচনায় শীর্ষে
রয়েছেন তাদের ভাইস চেয়ারম্যান পদে ত্যাগি নেতা চরবাড়িয়া ইউনিয়ন আ.লীগের
সভাপতি ইতালি শহীদ। চরবাড়িয়া ইউনিয়ন অ.ালীগের সভাপতি হওয়ায় এবার তাকে
নিয়েই ভাইস চেয়ারম্যান পদে বেশ আলোচনা চলছে উপজেলা বিভিন্ন ইউনিয়নের
আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে। ইতালি শহীদ চরবাড়িয়া ইউনিয়ন আলীগের
সভাপতি হওয়ার পর থেকে আওয়ামী লীগকে তার দক্ষ নেতৃত্বে করেছেন সুসংঘঠিত। তাকে
ভালোবেসে চরবাড়িয়া ইউনিয়ন আলীগের সভাপতি করেছে ইউনিয়নের আ’লীগের নেতা-
কর্মীরা।
সকলে সুঃখে-দুঃখে পাশে থাকার কারছে এবার বরিশাল সদর উপজেলা ভাইস
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইটালী শহীদকে আওয়ামী লীগের দলীয় মনোনায়ন দেওয়ার
দাবী জানিয়েছেন তৃণমূলের নেতামর্কীরা। সদর উপজেলা আওয়ামী লীগের একাধিক
নেতাকর্মীরা বলেন, আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বকে শক্তিশালী করতে
ভাইস চেয়ারম্যান পদে ইতালি শহীদকে দরকার । তার নেতৃত্বে আজ আমরা ঐক্যবদ্ধ হতে
চাই। আসন্ন নির্বাচনে এই সদর উপজেলার মানুষের সেবার জন্য ইতালি শহীদের মতো
ত্যাগি নেতা একজন যোগ্য মানুষের খুব প্রয়োজন। তাই আমরা দলের হাইকমান্ডের কাছে
আকুল আবেদন জানাবো আমাদের সদরের আওয়ামী লীগের যেন চরবাড়িয়া ইউনিয়ন
আ.লীগের সভাপতি ইতালি শহীদকে সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে
আওয়ামী লীগের মনোনায়ন দেওয়া হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply