, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
বরিশালে বাংলা প্রথমপত্রে অনুপস্থিত ৩৯০, বহিস্কার ৪

বরিশালে বাংলা প্রথমপত্রে অনুপস্থিত ৩৯০, বহিস্কার ৪

dynamic-sidebar

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মোট ৩৯০ জন অনুপস্থিত ও চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ভোলা জেলায় ৬৯, বরগুনায় ৪৬, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৩৮, ঝালকাঠিতে ৪২ ও বরিশালে ১২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ভোলায় দুই ও পটুয়াখালীতে এক শিক্ষার্থীসহ চারজনকে বহিষ্কার হয়েছে।

এরআগে শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রথমপত্রের পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২৩০ জন অংশ দেয়।

ব‌রিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৪১ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৫৩৪ জন। মোট কেন্দ্র ১৭৬ টি। শিক্ষা বোর্ডের ১৬টি ভিজিলেন্স টিমসহ ২৩টি টিম পরীক্ষা তদারকিতে কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের একাধিক টিম পরীক্ষা তদারকিতে দায়িত্ব পালন করছে।

প্রশ্নফাঁসের কোনো গুজব বা অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়‌নি। এধরনের ‌গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net