বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকার ঐতিহ্যবাহী জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের মাঠের ৫০-৬০ বছরের পুরোনো ৬টি চাম্বল ও মেহগনি গাছ গোপনে কেটে বিক্রির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১১ নভেম্বর) এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট মেহেদী হাসান শাহীন, অ্যাডভোকেট মাসুদ রেজা মিয়া ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবলুসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।
স্মারকলিপিতে গাছ কাটার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply