শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০

শিরোনাম :
মঠবাড়িয়ায় ডকাত মিন্টু’র ৯টি চোরাই গরু পুলিশ ক্যাম্পে

মঠবাড়িয়ায় ডকাত মিন্টু’র ৯টি চোরাই গরু পুলিশ ক্যাম্পে

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ৯টি চোরাই গরু,একটি ট্রলার ও একটি মটর সাইকেল উদ্ধার করেছে ।রোববার সন্ধ্যায় উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরাতপুর গ্রামের মঠবাড়িয়া- কাঠালিয়া সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই গরু, ট্রলার ও মটর সাইকেল উদ্ধার করা হয় ।

থানা সূএে জানা গেছে, ভান্ডারিয়া থানার একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী মন্টু কবিরাজ বিভিন্ন এলাকা থেকে গরু,ট্রলার ও মটর সাইকেল সহ নানা চোরাই মালামাল চুরি করে মঠবাড়িয়া- কাঠালিয়ার সীমান্তবর্তী নদীর পার সংলগ্ন ভগিরাতপুর গ্রামের কবির হোসেনের একটি টিন সেটের তালাবদ্ধ ঘরে ওই চোরাই মালামাল বিক্রির উদ্দেশ্যে মজুত করে আসছিল । মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম এর নেতৃত্বে এস আই জাহিদ হাসান, এসআই তসলিম মিয়া রোববার সন্ধ্যায় ওই ঘরের তালা ভেঙ্গে ৯টি গরু, একটি ট্রলার ও একটি মটর সাইকেল উদ্ধার করে ।

থানা অফিসার ইন চার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান , দূধর্ষ ডাকাত মন্টু কবিরাজ চোরাই মালামাল গুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলো । গরু, ট্রলার ও মটর সাইকেল স্থানীয় ভগিরাতপুর ক্যাম্প পুলিশের হেফাজতে রয়েছে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net