মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫

শিরোনাম :
‘আমরা প্রস্তুত’! মোদীকে আশ্বাস দিলেন তিন বাহিনীর প্রধান

‘আমরা প্রস্তুত’! মোদীকে আশ্বাস দিলেন তিন বাহিনীর প্রধান

dynamic-sidebar

বালাকোটে ভারতীয় বায়ুসেনা এয়ারস্ট্রাইক চালানোর পরই বারবার ভারতকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তান ঠিক সময়ে, ঠিক জায়গায় ভারতকে জবাব দেবে। পাক বিদেশমন্ত্রীও তেমন হুঁশিয়ারি দিয়েছেন। তবে, পাকিস্তানের এসব কথায় মোটেই আমল দিচ্ছে না ভারত।মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর দেশের সেনাকর্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন যে তাঁরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাংবার সঙ্গে কথা হয়েছে মোদীর। তাঁরা প্রত্যেকেই বলেছেন, ইসলামাবাদ যদি কোনও পাল্টা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে।বায়ুসেনার হামলার কয়েক ঘণ্টার পর পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ গফুর টুইটে লেখেন, ‘ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছে৷ ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে গিয়েছে৷

তবে পাকিস্তান এয়ার ফোর্সও জবাব দেবে৷’ভারতকে প্রত্যাঘাতের হুশিয়ারি দিয়ে পাক মিলিটারির মুখপাত্র জানিয়েছেন,‘পাকিস্তানে ঢোকার সাহস দেখানোর পরিণাম বুঝতে পারবে ভারত৷ পাকিস্তানের সারপ্রাইজের জন্য ভারত তৈরি থাকুক৷’পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকে অত্যাধুনিক মিরাজ ২০০০ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা৷ এই অপারেশনে ১২টি মিরাজ২০০০ বিমান ব্যবহার করা হয়৷ পুলওয়ামা হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছিল ভারতীয় বায়ুসেনা৷ কিন্তু পুলওয়ামা হামলার ঠিক ১২ দিন পর বালাকোটে হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদের জঙ্গি লঞ্চপ্যাডগুলি গুঁড়িয়ে দেয় ভারত৷ মাত্র ২১ মিনিটের ভারতীয় বায়ুসেনার অপারেশনে প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে৷

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net