, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
সাংবাদিকের পর এবার ডাক্তারকে নায়িকা বানাচ্ছেন শাকিব

সাংবাদিকের পর এবার ডাক্তারকে নায়িকা বানাচ্ছেন শাকিব

dynamic-sidebar

ফের চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকবেন বন্ধু মোহাম্মদ ইকবাল। ‘পাসওয়ার্ড’ নামের ছবিটি পরিচালনা করবেন মাস্টার মেকার মালেক আফসারী।কেন্দ্রিয় চরিত্রে শাকিব খান ও নায়িকা হিসেবে বুবলী অভিনয় করবেন এটা চূড়ান্ত করা হয়েছে। এই ছবিতে থাকবেন আরও একজন নায়িকা। আর এই নাম নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।জানা গিয়েছিল ছবিতে রানী আহাদ থাকবেন দ্বিতীয় নায়িকা হিসেবে।

কিন্তু পরে জানা যায় রানী আহাদ নন, কলকাতার বনশ্রী নামের এক অভিনেত্রী অভিনয় করবেন ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে।তবে সংবাদ মাধ্যমের এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বললেন পরিচালক ও প্রযোজক দুজনেই। মালেক আফসারি বলেন, ‘কোন নায়িকার সঙ্গে আলোচনা করলেই তাকে নিয়ে কাজ করা হয়ে যায়না। অনেকের সাথে এমন কথা হতেই পারে।’তিনি আরও বলেন, ‘কলকাতার বনশ্রীর সাথে কথা বলেছিলাম।

তবে তার সঙ্গে শিডিউল মেলেনি। তাই তাকে বাদ দিয়েছি। নতুন নায়িকা যাকে চূড়ান্ত করেছি তার নাম লাকি। পেশায় একজন ডাক্তার। আগে কখনো অভিনয় করেননি।’লাকির সঙ্গে পরিচয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে পরিচয়। তার কিছু ছবি দেখে আমার ভালো লাগে। তারপর তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন।’তবে পরিচালক নায়িকার কথা বললেও প্রযোজক বললেন ভিন্ন কথা। মোহাম্মদ ইকবাল বলেন, ‘এখনো আমরা নায়িকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারিনি।’পরিচালক–প্রযোজকের দুরকম কথা নায়িকা নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net