সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

শিরোনাম :
মিরপুরের জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

মিরপুরের জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

dynamic-sidebar

রাজধানীর মিরপুরের ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।বুধবার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত ১ টা ৩৪ মিনিটে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহঙ্গীর বস্তিতে আগুন লাগে।

খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান বাবুল মিয়া। রাত পৌনে ৩ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় এক লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় ‍সূত্রে জানা গেছে।এদিকে একই দিন রাতে কেরানীগঞ্জের নরুন্দি এলাকায় বিদ্যুতের একটি সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net