আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে আগুনে পুড়ে যাওয়া বস্তির খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।জানা গেছে উদ্ধার করা লাশ দুটির একটির বয়স আড়াই বছর ও অপরটির আড়াই মাস বয়সী ।
বুধবার রাত দেড়টার দিকে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর।বস্তির একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনীর ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।সরকারি জায়গায় ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে এই বস্তি গড়ে তোলা হয়েছিল।সেখানে দুটি বস্তি আছে। একটি আবুলের বস্তি নামে পরিচিত, অন্যটি জাহাঙ্গীরের বস্তি। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply