, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পিরোজপুরে অবৈধ গর্ভপাতে কিশোরীর মৃত্যু, গ্রাম্য চিকিৎসক আলমগীর গ্রেপ্তার

পিরোজপুরে অবৈধ গর্ভপাতে কিশোরীর মৃত্যু, গ্রাম্য চিকিৎসক আলমগীর গ্রেপ্তার

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাডড়য়ায় অবৈধ গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার রাতে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বাডড় থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে শনিবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর দিনমজুর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। শনিবার দুপুরে পুলিশ গ্রাম্য চিকিৎসক আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চিকিৎসক দক্ষিন ডৌয়াতলা গ্রামের হাসেন আলী হাওলাদারের ছেলে। জানা গেছে, ধর্ষণের পর কিছুদিন পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে বামনা উপজেলার দক্ষিন ডৌয়াতলা মদিনা বাজারে আলিফ মেডিকেল হলের মো. আলমগীর হাওলাদার নামের এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করান। এতে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে মেয়েটির অবস্থা গুরুতর হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান ইরান ও নুরুন্নবী মুসুল্লীর পরামর্শে গত ৪ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১মার্চ শুক্রবার ভোর রাতে মেয়েটির মৃত্যু হয়। এমঠবাডড়য়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার জানান, ‘বাদী পক্ষ ঘটনাটি আঙাল করার চেষ্টা করেছিল। পরে তদন্ত করে ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহায়তা দিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net