রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় প্রান হারালো বৃদ্ধ!

ঝালকাঠিতে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় প্রান হারালো বৃদ্ধ!

dynamic-sidebar

পিকনিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় মারধরে ঝালকাঠির নলছিটিতে আব্দুল জলিল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, একই বাড়ির উজ্জত আলী হাওলাদারের ছেলেমেয়েরা উঠানে পারিবারিক পিকনিকের আয়োজন করে। রাতে উচ্চ শব্দে গান চালানোয় তা কমাতে অনুরোধ করেন অসুস্থ আব্দুল জলিল হাওলাদার।

এ নিয়ে কথা কাটাকাটিও হয়। একপর্যায় ওই বাড়ির বাপ্পী, সবুজ, মিলন, আলমগীর ও আশিক বৃদ্ধকে ধাক্কা মারে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। রাতেই বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। এসময় ওসি সাখাওয়াত হোসেন বলেন, ওই বৃদ্ধ অনেকদিন যাবৎ অসুস্থ ছিল। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net