বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

শিরোনাম :
ফের রাজধানীর চকবাজারে আগুন: দগ্ধ ৩

ফের রাজধানীর চকবাজারে আগুন: দগ্ধ ৩

dynamic-sidebar

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ্এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ। সেই গন্ধ যেতে না যেতেই আবারো ওই এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩জন দগ্ধ হয়েছেন। তারা হলেন-নুরে আলম (৩১), সুমন খান (৩৫) ও সুমন (৩০)। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (০২মার্চ) সন্ধ্যায় চকবাজারের কামালবাগ বড়িবাঁধ এলাকার এক ভাঙারির দোকানে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, চকবাজার থানার ৩০/৬ কামালবাগ এলাকার একটি ভাঙারির দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এ ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (পরিদর্শক) জানান, দগ্ধ ওই তিন জনের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধ নুর আলম জানান, তিনি ও সুমন দোকানের কর্মচারী আর মালিক সুমন খান। বিকেলে দোকানে ভাঙারির মালামাল একটি মেশিনের চাপ দেয়ার সময় আগুন লেগেছে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৭১ জন মারা গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net