সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশালে সরকারি স্টিমার বিকল, চরম দুর্ভোগে যাত্রীরা

বরিশালে সরকারি স্টিমার বিকল, চরম দুর্ভোগে যাত্রীরা

dynamic-sidebar

যাত্রাপথে আবারও বিকল হয়েছে যাত্রী বোঝাই সরকারি স্টিমার ‘পিএস মাহসুদ’। পথিমধ্যে বিকল হওয়ায় পরবর্তী ৭টি স্টপেজের যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বরিশালে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রবিবার ভোর সোয়া ৫ টায় বরিশাল নদী বন্দরে পৌঁছে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে স্টিমার পিএস মাহসুদ। এ কারনে স্টিমারটি যাত্রী নিয়ে আর বাগেরহাটের মোড়লগঞ্জ যেতে পারেনি।

স্টিমারের মাস্টার কাজী মো. মোহসীন জানান, ইঞ্জিনের কুলার লিক হওয়ার স্টিমারের যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তী ৭টি স্টপেজের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে তাদের বরিশালে নামিয়ে দেওয়া হয়। এরপর জাহাজের ওই যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয় ওয়ার্কশপে।

জাহাজটি গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা শুরু করে রবিবার দুপুরের মধ্যে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌঁছানোর কথা ছিলো। ৯১ বছর বয়সী এই স্টিমারটির ইঞ্জিন প্রায়ই বিকল সহ নানা ত্রুটি হয়। এ কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net