বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১

শিরোনাম :
স্থানীয় মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে কাশিপুর হাতেম আলী জামে মসজিদের তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল

স্থানীয় মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে কাশিপুর হাতেম আলী জামে মসজিদের তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল

dynamic-sidebar

বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী স্থানীয় মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে ৩৪তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ৪মার্চ সোমবার বাদ আছর সৈয়দ হাতেম আলী জামে মসজিদ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব অধ্যক্ষ মোঃ নুরুল হক

প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঢাকা মোহাম্মাদপুর বাইতুছ সালাহ্ জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী সিফাত উল্লাহ্ সালেহী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বরিশাল আমানতগঞ্জ পাওয়ার হাউস জামে মসজিদের খতিব হযরত মাওঃ আব্দুল গফ্ফার, হযরত মাওঃ মোঃ মাইনুল হক, হযরত মাওঃ মোঃ  আমিনুল ইসলাম।

মাহফিল আয়োজনে যুবসমাজের পক্ষে যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন ২টি তোরণ ও লাইটিংসহ মাহফিলের সার্বিক কাজের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।

উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাহ্ফিল এন্তেজামিয়া কমিটি পক্ষে ২৯নং ওয়ার্ড যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net