, ,

শিরোনাম :
উজিরপুরে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

উজিরপুরে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

dynamic-sidebar

অবৈধভাবে ভাটা স্থাপন করে ইট পোড়ানোর দায়ে বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ভেঙে দেয়া হয় ভাটা দুটির অবৈধ (ড্রাম) চিমনি। পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ধ্বংস করা হয় ভাটায় থাকা কয়েক হাজার কাঁচা ইট।

এ সময় একটি ভাটার পরিচালক সোয়েব খান শিমুল (৩০) কে আটক করে তিন মাসের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আটক শিমুল মুন্ডুপাশা গ্রামের আ: সালামের পুত্র ও মেসার্স আশার আলো ভাটার পরিচালক।

আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার শিকারপুর গ্রামের মেসার্স আশার আলো ও মেসার্স জে.এ.বি ব্রিকস নামের ইট ভাটা দুটিতে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান চালিয়েছে।

এতে অংশগ্রহণ করে বরিশাল সদর ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের একটি দল।

অভিযানটি পরিচালনা করেন, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net