বরিশাল ঢাকা নৌরুটের যাত্রীবাহী কীর্তনখোলা ১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে আগুন নয়, লঞ্চের সাইলেন্সার পাইপে সমস্যা হয়েছে। সেখান থেকে কালো ধোঁয়া বের হয়েছিল।
লঞ্চের যাত্রী নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মো. কবির হোসেন বলেন, ‘আমি চিকিৎসার জন্য কীর্তনখোলা ১০ লঞ্চে ঢাকা যাচ্ছিলাম। রাত সাড়ে ৪টায় দিকে লঞ্চের ডেকের সাইডে কালো ধোঁয়ায় ভরে যায়। যাত্রীরা সবাই আগুন আগুন বলে ছুটতে থাকেন। পরে লঞ্চ স্টাফরা সাইলেন্সারের সাইড ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বা ক্ষতি হয়নি।
এ ব্যাপারে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন- এ বিষয়ে কোন তথ্য তার জানা নেই। খোজঁ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply