সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
নলছিটির চিহ্নিত মাদক বিক্রেতা মনির গ্রেপ্তার

নলছিটির চিহ্নিত মাদক বিক্রেতা মনির গ্রেপ্তার

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটি উপজেলার মাদক মামলার পলাতক আসামী আলোচিত ইয়াবা ব্যবসায়ী মনির হাওলাদার (২৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির ফেরিঘাট এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেরঘাট এলাকার নিজ বাসা থেকে মাদক মামলার আসামী মনির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এরআগে একটি সাদা পলিথিনে মোড়ানো ১২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গত ২ ফেব্রুয়ারি রাতে এসআই রাসেল মোল্লা বাদি হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।

স্থানীয়রা জানান, মনির ছিলেন একজন সাধারণ জেলে। যার কোন ভাবে দিন কাটতো। ইয়াবা ব্যবসা করে অল্প সময়েই চলে যান লাখপতি বনে। চিহ্নিত ও প্রভাবশালী ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তার উঠাবসা।

তারা আরও জানান, মনিরের ইয়াবা ক্রয়-বিক্রয়ের ধরনটা একটু আলাদা। ধরাছোঁয়ার বাহিরে থাকতে সে ইয়াবা বেচাকেনা করেন মোবাইলফোনের মাধ্যমে। এ কাজের জন্য রয়েছে তার নিজস্ব প্রশিক্ষিত বাহিনী। এছাড়া সে মাঝে মাঝে রুট পরিবর্তন করে মাছ ধরার ট্রলার ব্যবহার করেও ইয়াবা আনতো ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন  বলেন- মনির হাওলাদার নলছিটির চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তাকে মাদক মামলার আসামী হিসেবে মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে পুলিশ কাউকে ছাড় দিবে না।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net