বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১

শিরোনাম :
এবার সুরভী-৭ লঞ্চ কেড়ে নিলো একই পরিবারের ৬ জন সদস্য

এবার সুরভী-৭ লঞ্চ কেড়ে নিলো একই পরিবারের ৬ জন সদস্য

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি ডিঙি নৌকায় লঞ্চের ধাক্কার ঘটনায় নিখোঁজ একই পরিবারের ৬ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শিশুসহ ৫ জন।

শুক্রবার দুপুরের দিকে ওই নারীর লাশ খুঁজে পান উদ্ধারকারীরা। বাকি নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশে ডিঙি নৌকা যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছিলেন তারা। সুরভী-৭ নামের লঞ্চটি ওই নৌকায় ধাক্কা দিলে একই পরিবারের ৭জন বুড়িগঙ্গার পানিতে পড়ে যান। তাদের মধ্যে শাহজালাল নামে একজনকে তখনই উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৬জনের মধ্যে একজনের লাশ খুঁজে পাওয়া যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net