, ,

শিরোনাম :

বরিশাল আগুনে পুড়ে মানসিক রোগীর মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশালের মুলাদীতে আগুনে পুড়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মৃত শাহজাহান প্যাদার পুত্র আবু বকর সিদ্দিক ওরফে জসিম উদ্দীন (৪৫) ঘরের মধ্যে আগুনে পুড়ে মারা যায়।

জসিমের স্বজনরা জানান এসএসসি পাসের পর থেকে জসিম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে সে ধুমপানে আসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করতো। শুক্রবার রাতে জসিম উদ্দীন বাড়ির পাকঘরে ঘুমিয়ে পড়ে এবং রাত ৪টার দিকে পাশ্ববর্তী বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় জসিমের শরীরের অনেকাংশ পুড়ে যায়। শনিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা বিড়ি/সিগারেটের অংশ বিশেষ থেকে আগুনের সূত্রপাত হলে জসিম উদ্দীন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়। সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে দাফন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net