, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
যে ছবির গান দিয়ে কলকাতার সিনেমায় যাত্রা শুরু করলেন নোবেল (ভিডিও)

যে ছবির গান দিয়ে কলকাতার সিনেমায় যাত্রা শুরু করলেন নোবেল (ভিডিও)

dynamic-sidebar

‘সারেগামাপা’ প্রতিযোগিতায় রীতিমত বাজিমাত করছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। কলকাতার জি বাংলা টেলিভিশন চ্যানেলে তার গাওয়া গানের প্রত্যকেটা এপিসোড হচ্ছে ভাইরাল। সেখানে তার প্রত্যেকটি পরিবেশনা মঞ্চ ছাড়িয়ে জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলার মানুষদের কাছেও। যার ফলে অন্যান্য বছরের তুলনায় এবারের সারেগামাপা অনেক বেশি আলোচিত।

ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় গান গাইবেন বাংলাদেশের নোবেল। এমন খবর পাওয়া গেছে অনেক আগেই।

কিন্তু মাঝে আবার অন্যরকম গুঞ্জন শোনা যায়, এটা একটা স্ট্যান্টবাজি! কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রমাণ পাওয়া গেল। সৃজিতের সিনেমায় সত্যিই গান গেয়েছেন নোবেল।

‘ভিঞ্চিদা’ সিনেমার ট্রেলারে শোনা গেছে নোবেলের কণ্ঠে সেই মৌলিক গানের কয়েক লাইন। এই ছবির গান দিয়েই কলকাতার সিনেমায় যাত্রা শুরু করলেন নোবেল। এদিকে ‘ভিঞ্চিদা’ সিনেমার ট্যাগ লাইন হচ্ছে- ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। এতেই বোঝা যায়, সিনেমাটির গল্প প্রতিশোধ নিয়ে। ট্রেলারেও সেটার খানিক আঁচ পাওয়া গেছে।

শনিবার (৯ মার্চ) প্রকাশ করা হয় ‘ভিঞ্চিদা’ সিনেমার ট্রেলার। টানটান উত্তেজনায় ভরপুর থ্রিলার ধর্মী এই সিনেমায় দরাজ কণ্ঠে নোবেল গাইলেন, ‘তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকার যেন’।

সিনেমাটিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। আগামী এপ্রিলে সিনেমাটি মুক্তি পাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net